অর্থ লিপি

২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার ১১ বৈশাখ ১৪৩৩

ভার্জিনিয়াতে সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ২

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীর কাছে চারটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ই জুন) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন একটি থিয়েটারের কাছে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেখানে গুলি চালানোর ঘটনায় একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিচমন্ড পুলিশের অন্তবর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানিয়েছেন, সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে সেকেন্ড-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হতে পারে। মাত্র একজনের সঙ্গে বিরোধে এতগুলোর মানুষের ওপর গুলি চালানো ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’।

নিহতদের বয়স ১৮ থেকে ৩৬ বলে জানান এডওয়ার্ড। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সন্দেহভাজন যুবক ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর চারটি হ্যান্ডগানসহ ধরা পড়েন।

সূত্র: আল জাজিরা

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।