পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে এসেছে এমভি জাডো নামে আরও একটি জাহাজ। ইন্দোনেশিয়া থেকে আসা এ মাদার ভ্যাসেলটি গতকাল বুধবার (৫ই জুলাই) রাতে এ বন্দরের আউটারে এসে পৌঁছায়।
বর্তমানে জাহাজটিকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।
এ বিষয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে আনার পর আজ বৃহস্পতিবার (৬ই জুলাই) রাত অথবা শুক্রবার (৭ই জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে জাহাজটি।
এরপর জাহাজ থেকে কয়লা খালাস করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভায়ারে নেয়া হবে বলেও জানানো হয়েছে।
আয়তনে ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামে আরও দুটি জাহাজ এ বন্দরে এসেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।