শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) অপর এক বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে।
সিগারেট উৎপাদনের বিষয়ে ইতোমধ্যে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (BATBC) ও ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের (PMBL) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুসারে, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কারখানায় ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের জন্য তাদের নির্দেশিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও সরবরাহ করা হবে।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত চুক্তি অনুমোদন করা হয়। এদিনই চুক্তিটি কার্যকর হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে এই চুক্তির আওতায় ফিলিপ মরিসের কোন কোন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হবে এবং এর বিনিময়ে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড কি পরিমাণ লাভের অংশ পাবে তা জানা যায়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।