অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

চীনের বাজারে আইফোন খেল বড় ধাক্কা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন বছর ২০২৪ সালের প্রথম সপ্তাহেই ধাক্কা খেলো মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ সময়ে হুয়াওয়ের মতো দেশীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার চাপে পড়ে চীনের বাজারে আইফোন বিক্রি কমেছে ৩০ শতাংশ।

আর্থিক সংস্থা জেফারি অ্যানালিস্টসের এক নোটের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

চীনের বাজারে শাওমি ও হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে চাপের মুখে রয়েছে অ্যাপল। যার প্রভাবই ২০২৪ সালের প্রথম সপ্তাহের আইফোন বিক্রিতে পড়েছেন বলে জানিয়েছে জেফারি অ্যানালিস্টস।

গত রোববার (৭ই জানুয়ারি) প্রকাশিত ব্রোকারেজ সংস্থাটির নোট অনুসারে, নতুন বছরের প্রথম সপ্তাহে চীনের স্মার্টফোনের চালান সামগ্রিকভাবে কমে দুই ডিজিটের নিচে নেমে গেছে। মূলত প্রাথমিকভাবে সেই প্রভাবই পড়ছে আইফোনের বিক্রিতে।

আইফোনের জন্মদিন আজ

আইফোনের বিক্রি কমলেও বছর ব্যবধানে একই সময়ে হুয়াওয়েসহ অন্যান্য অ্যান্ডয়েড ব্র্যান্ডের মুঠোফোন বিক্রি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

নোটে বলা হয়েছে, প্রধান চীনা অনলাইন মার্কেটপ্লেসগুলোয় আইফোনের একাধিক মডেলগুলোর ওপর ব্যাপক মূল্যছাড় দেয়া সত্ত্বেও অ্যাপলের বিক্রি কমে গেছে। যেমন ২০২৪ সালের প্রথম সপ্তাহে ই-কমার্স প্ল্যাটফর্ম পিনডুওডুওতে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের ওপর ১৬ শতাংশ মূল্য ছাড় দেয়া হয়েছিল।

নিজস্ব বাজার ট্র্যাকিংয়ের বরাত দিয়ে জেফারি অ্যানালিস্টস জানিয়েছে, মার্কিন কোম্পানিটির তৃতীয় বৃহত্তম বাজার হচ্ছে চীন। এই বাজারে বছর ব্যবধানে ২০২৩ সালজুড়ে অ্যাপলের বিক্রি কমেছে ৩ শতাংশ। নতুন বছরের প্রথম সপ্তাহের এই বিক্রর পরিসংখ্যান সেটিকেই প্রতিনিধিত্ব করে।

সংস্থাটি বলেছে, মূলত চীনা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার চাপের কারণেই অ্যাপলের বিক্রি কমে গেছে। এক্ষেত্রে বিশেষ করে, সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হুয়াওয়ে। গত বছরের আগস্টে চীনা কোম্পানিটি তার ম্যাট ৬০ সিরিজের ফোন বাজারে আনে।

এ বিষয়ে মন্তব্যের জন্য অ্যাপল ও হুয়াওয়ের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, উভয় কোম্পানিই সেই অনুরোধে সাড়া দেয়নি।

এছাড়া ২০২৪ সাল পুরোটা জুড়েই চীনের বাজারে স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে অ্যাপল আরও বেশি মাত্রায় প্রতিযোগিতার মুখে পড়বে বলে জানিয়েছে জেফারি অ্যানালিস্টস।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।