দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ALLTEX) সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। কোম্পানিটির পর্ষদ ভূমি ও ভূমি উন্নয়নসংক্রান্ত পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে।
কাশেম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির মোট ভূমি ও ভূমি উন্নয়নের মূল্য ৮১ কোটি ৪৩ লাখ বেড়ে ২১৮ কোটি ৮২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।