ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাণিজ্যমেলা।
এ মেলার নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫’।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) আর আগের মতো নেই। আগামীতে বাণিজ্য মেলা হবে দুই পর্বে। মূল আসরের নাম হবে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ)। আগামী জানুয়ারিতে মাসব্যাপী এ মেলা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে হবে আলাদা মেলা গ্লোবাল সোর্সিং এক্সপো। অর্থাৎ এখন থেকে একই ভেনুতে দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য আলাদা তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো হবে। যৌথভাবে মেলা দুটি আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের লক্ষ্য বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।