হজ্জ ইসলামের পাঁচটি আরকান বা স্তম্ভের পঞ্চমটি। হজ্জের আভিধানিক অর্থ ‘কোথাও যাওয়ার ইচ্ছা করা’, ‘সংকল্প করা’ বা ‘চক্রাকারে প্রদক্ষিণ করা’। শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়কালে কা’বা ঘর প্রদক্ষিণ, আরাফাত ময়দানে অবস্থান, সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে গমনাগমন, মিনায় অবস্থান প্রভৃতি কার্য হযরত মুহাম্মাদ (স.) কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় সম্পাদন করার নামই হজ্জ।
হজ্জের এই মুহুর্তের প্রস্তুতির ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন:
পাসপোর্ট
পাসপোর্ট না থাকলে করে ফেলুন। খেয়াল রাখুন যাতে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত হয়।
রেজিস্ট্রেশন
অন্যান্য বছরের তুলনায় এবার হজের রেজিস্ট্রেশন অনেক আগে শুরু হয়েছে। সুতরাং যারা রেজিস্ট্রেশন করেননি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। এমনকি এখন রেজিস্ট্রেশন/প্রি-রেজিস্ট্রেশন করলে এ বছরই হজে যেতে পারবেন ইনশাআল্লাহ।
অর্থনৈতিক প্রস্তুতি
হজ্জ প্যাকেজ চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় অর্থ প্রস্তুত রাখুন।
হজ প্যাকেজ চূড়ান্ত
এজেন্সীর সাথে যোগাযোগ করে প্যাকেজ চূড়ান্ত করুন। হোটেল, খাওয়া-দাওয়াসহ প্যাকেজের অন্যান্য সুযোগ-সুবিধাগুলো বুঝে নিন।
পড়াশোনা
হজ, উমরাহ নিয়ে পড়াশোনা করুন। এক্ষেত্রে বাজারে প্রচলিত বইগুলোর মধ্যে বাছাই করে সহি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে— এমন বই সংগ্রহ করুন।
শারীরিক প্রস্তুতি
শরীরকে হজের জন্য প্রস্তুত রাখতে নিয়মিত ব্যায়াম করুন, বেশি বেশি হাঁটুন এবং অসাস্থ্যকর খাবার প্রত্যাহার করুন। আপনার হজকে শান্তিপূর্ণ ও সাফল্যমন্ডিত করতে উপরের টিপসগুলো মেনে চলুনস।

Broadway Tours & Travels
Renowned & Trusted Agency, Specialized in Hajj Group & Umrah Packages. Air Tickets & Visa Services.
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।