শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও প্রেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড (CVO)গত ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিবে,এর ম্যধে ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৯ শতাংশ বোনাস লভ্যাংশ ।

৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS ) হয়েছে ৩.৮২ , যা আগের বছর ২.৩৪ টাকা ছিল।কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪০৮ শতাংশ।
৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৭.৬৫ টাকা, যা আগের বছরে ছিল ২.৭৭ টাকা এবং কোম্পানিটির সম্পদ পূর্ণমুল্যায়নের পরে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০.২৯ টাকা, যা আগের বছরে ছিল ১০.৩১ টাকা।
আগামী ১০ ডিসেম্বর, ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর ২০২৫ তারিখ ।
উল্লেখ্য, গতবছর কোম্পানিট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ ঐদিন কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
সিভিও প্রেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৮ কোটি ৭৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০। এর ৪৫.৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.৫৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, 0.২০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৩৫.৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।