অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

সামিট পাওয়ারের নতুন চেয়ারম্যান নির্বাচন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান সামিট গ্রুপের নেতৃত্বে পরিবর্তন এসেছে। গত সোমবার(২৯ এপ্রিল) কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সামিট গ্রুপের নেতৃত্বে পরিবর্তনের অংশ হিসেবে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (SUMITPOWER) চেয়ারম্যান করা হয়েছে লতিফ খানকে, যা গত (৩০ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

এছাড়া জাফর উম্মিদ খানকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের(এসওএসসিএল) চেয়ারম্যান করা হয়েছে, যা গত ১৭ এপ্রিল কার্যকর হয়েছে।

উল্লেখ্য এর আগে তাঁরা প্রতিষ্ঠানগুলোর ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।এর আগে অর্থাৎ২০২১ সালের ২৮ ডিসেম্বর এবং ২০২২ সালের ৩০ মে থেকে ফরিদ খান সামিট কমিউনিকেশনস লিমিটেড সামিট টাওয়ারস লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হোল্ডিং কোম্পানি সামিট করপোরেশন লিমিটেড এবং সিঙ্গাপুরের সামিটপাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে থাকবেন। ছাড়া গ্রুপের অধীন অন্য কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।

নেতৃত্বের এই পরিবর্তনের বিষয়ে সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘সামিটের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অবদান রাখতে পারা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমি এক দশক ধরে নেতৃত্বের দায়িত্ব পরিবর্তনের পরিকল্পনা করে আসছি। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা ভাইয়েরা আমাদের সন্তানদের ব্যবসার সঙ্গে যুক্ত করি আর আমার ভাইয়েরা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। বছর আমি ৭০ বছরে পা দিয়েছি আর তাই নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর এখনই উপযুক্ত সময়। দেশের সর্ববৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে দেশ জাতির প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সব সময়ই সচেতন। নতুননেতৃত্বের সফল যাত্রাতে আমি তাঁদের জন্য সবার কাছে বিনীতভাবে দোয়া সহায়তা চাচ্ছি।

সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়া জাফর উম্মিদ খান বলেন, ‘আমার প্রত্যাশা, এই প্রতিষ্ঠানকে আরও সফল অবস্থায় পরবর্তী প্রজন্মের কাছে দিতে পারব। এটাই এখন আমার মূল লক্ষ্য।

লতিফ খান বলেন, ‘আমাদের প্রিয় বড় ভাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নির্দেশনার অধীনইভআমরা নতুন পদে দায়িত্ব পালন করব। আমি ব্যক্তিগতভাবে আজিজ ভাই সামিটে।

উল্লেখ্য নেতৃত্বের এই পরিবর্তনের বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ এটিকে কৌশলগত পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।