অর্থ লিপি

২৫ মে ২০২৬ সোমবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজারের এসএমই বোর্ডে লেনদেনের বড় সুযোগ, কমলো বিনিয়োগের সীমা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগ লেনদেন ও সাবস্ক্রিপশন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) কমিশনের আইন বিভাগ, সিএমআরআরসি বিভাগ ও নিয়ন্ত্রক শাখা থেকে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, পুঁজিবাজারের উন্নয়ন এবং এসএমই প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

যেসব বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ ধরে রেখেছেন, তারা এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে বাজার মূল্য অথবা ক্রয়মূল্যের মধ্যে যেটি বেশি সেটি বিবেচনায় নেওয়া হবে।

এছাড়া, বাংলাদেশে কমিশনে নিবন্ধিত কোনো সিকিউরিটিজ কাস্টডিয়ানের মাধ্যমে হিসাব পরিচালনা করা বিদেশি বিনিয়োগকারীরাও এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন।

কিউআইও-তে অংশগ্রহণের শর্ত

নির্দেশনায় বলা হয়েছে, যোগ্য বিনিয়োগকারী অফার (কিউআইও)-এ অংশ নিতে প্রাতিষ্ঠানিক বা অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।

অন্যদিকে, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম বিনিয়োগসীমা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। দেশি ও বিদেশি উভয় ব্যক্তি বিনিয়োগকারীই নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কিউআইওতে সাবস্ক্রিপশন করতে পারবেন।

সিডিবিএল ও ডিপিদের জন্য নতুন নির্দেশনা

নতুন নির্দেশনা অনুযায়ী, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) প্রতি প্রান্তিকে যোগ্য বিনিয়োগকারীদের তথ্য স্টক এক্সচেঞ্জে সরবরাহ করতে হবে।

পরবর্তীতে স্টক এক্সচেঞ্জ স্বয়ংক্রিয়ভাবে যোগ্য বিনিয়োগকারীদের তালিকা হালনাগাদ করবে এবং এসএমই প্ল্যাটফর্মে অংশগ্রহণের অনুমোদন দেবে।

বিনামূল্যে নিবন্ধনের সুবিধা

স্টক এক্সচেঞ্জগুলোকে যোগ্য বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ অনলাইন ও অফলাইন নিবন্ধন সুবিধা বিনামূল্যে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কিউআইও সাবস্ক্রিপশন এবং এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের জন্য পৃথক তালিকা ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে।

শেয়ার বিক্রিতে বিশেষ শর্ত

যেসব বিনিয়োগকারী কিউআইওর মাধ্যমে এসএমই প্ল্যাটফর্মের শেয়ার ধারণ করছেন কিন্তু বর্তমানে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করছেন না, তারা শুধুমাত্র বিদ্যমান শেয়ার বিক্রি করতে পারবেন। নতুন করে শেয়ার কেনার সুযোগ পাবেন না।

আগের নির্দেশনার আংশিক সংশোধন

বিএসইসি জানিয়েছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা একটি পূর্ববর্তী নির্দেশনার ধারা নতুন এ নির্দেশনার মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে। তবে বাকি নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।