আজ মঙ্গলবার (২১ মে) সপ্তাহের তৃতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন শুরুতে আশা জাগিয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে শেষ হয়েছে। তবে আজ সূচক কমলেও ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে। আজ বাজারে লেনদেনে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।
আজ ডিএসইতে মোট ৫৯১.৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৫৬১.২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৩০.৪১ কোটি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭১.১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭৪.৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯২৯.৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ১০২ টির, দাম কমেছে ২৩৫ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল, আজকের দাম বৃদ্ধির শীর্ষ তালিকা বারবার পরিবর্তন হয়েছে। আজকের বাজার গতিবিধি ছিল মিশ্রভাব। বহুদিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মিচুয়াল ফান্ডের ৪টি ফান্ড উঠে এসেছে।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৫৫৫৮.৩১ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ৭.৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৭.০১ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৫৪ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসইতে মোট ২৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২ টির, কমেছে ১৪১ টির এবং দাম অপরিবর্তিত ছিল ২৮ টি কোম্পানির। আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে ।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।
উভয় পুঁজিবাজারে আজ শুরুতে দারুণ ইতিবাচক ধারাতে বাজার শুরু করে শেষ দিকে নেতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ করেছে। শুরুতে আশা জাগিয়ে দিনশেষে উভয় বাজার নেতিবাচক ধারাতে চলে যাওয়াতে বিনিয়োগকারীদের হতাশ হতে দেখা গেছে।