প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান মাসের আগেই কয়েকশ পণ্যের দাম কমিয়েছে কাতার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রমজান উপলক্ষে ৯ শতাধিক পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। গত ৪ঠা মার্চ থেকেই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে, চলবে রমজান মাসের শেষ পর্যন্ত।
দেশটির বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার।
আরও পড়ুন…
ঢাকায় যেসব স্থানে কম দামে পাওয়া যাবে গরুর মাংস
কাতারে রমজান মাস উপলক্ষে মূল্যছাড় দেওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- দুধ, দই ও দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা উপকরণ, রান্নার তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, বোতলজাত পানি, জুস, মধু, মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি, গোলাপ জলসহ আরও অনেক কিছু।
কাতারের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খাত্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বাজায় রেখে তার আগেই পণ্যের দাম কমানোর ঘোষণা এসেছে।
উল্লেখ্য, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ই মার্চ থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হতে পারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।