সুপ্রিম কোর্টের চেম্বার আদালত রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছেন। ফলে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুই থাকছে।
আজ মঙ্গলবার (১২ই মার্চ) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।
প্রথম রমজানে স্কুল খোলা নাকি বন্ধ থাকবে এ সিদ্ধান্তের জন্য গতকাল সোমবার (১১ই মার্চ) দিনভর আদালতের দিকে তাকিয়েছিলেন দেশের কয়েক লাখ শিক্ষার্থী-অভিভাবক। স্কুল বন্ধের গত রোববারের (১০ই মার্চ) হাইকোর্টের আদেশে যারা সন্তুষ্ট হয়েছিলেন তারাও পড়ে যান দ্বিধায়। কেননা স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় মন্ত্রণালয়। রমজানের আগের দিন তারা আপিল করে বসে।
বিকেলের দিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। এসময় চেম্বার বিচারপতি প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।