অর্থ লিপি

১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমান রাশিয়ায় জরুরি অবতরণ, নজরে রাখছে ওয়াশিংটন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে রাশিয়ায় জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকোগামী একটি বিমান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার বলেন, ‘আমরা জানি যুক্তরাষ্ট্রগামী একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতি নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে আমেরিকার কতজন নাগরিক ছিলেন।’

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩- তে ২১৬ জন যাত্রী ছিলেন। পাইলট, সহকারী পাইলট এবং বিমানকর্মীসহ আরও ১৬ জন ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানির কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, ইঞ্জিন ত্রুটির কারণে রাশিয়ার মাগদানে অবতরণ করানো হয় উড়োজাহাজটি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেদান্ত প্যাটেল বলেন, ‘এয়ার ইন্ডিয়ার বিবৃতি দেখে যা বুঝতে পেরেছি, একটি বিকল্প বিমানে যাত্রীদের সান ফ্রান্সিসকোয় পৌঁছে দেওয়া হয়েছে।’

সোমবার সকালে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি। মাঝ আকাশেই ‘ফ্লাইট ইঞ্জিনে’ ত্রুটি দেখা দেয় বলে দাবি করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। সবুজ সংকেত পেয়ে তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয়।

সূত্র: এনডিটিভি

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।