সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভুল সিদ্ধান্ত, এটি হতে পারে না।
আজ রোববার (১৯ মে) মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে মেট্রোরেলের ওপর কোনো ভ্যাট নেই। তাহলে বাংলাদেশে কেন হবে? এটি করা হলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন…
অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে চালকদের বিক্ষোভ
সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেল জাতীয় সম্পদ। প্রতিদিন তিন লাখ লোক যাতায়ত করে। এসময় মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
ঢাকার লোকাল বাস ও মালিকদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাসগুলো জরাজীর্ণ। অথচ সড়কে লেটেস্ট মডেলে গাড়ি চলে। মেয়রদের বলবো ব্যবস্থা নেন। ঢাকায় যেসব বাস চলে, এগুলো দেখলে খুব খারাপ লাগে। আমরা লজ্জা পাচ্ছি, মালিকরা লজ্জা পান না? বলেন, ঢাকা বসবাস অযোগ্য শহর, এটাকে বাসযোগ্য করতে হবে। বুড়িগঙ্গা নদী শেষ, এখন কর্ণফুলিও শেষ বলে মন্তব্য করেন তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।