নেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ পর্যায়ে সব ধরনের পদক্ষেপ। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক সময় লাগবে।
আজ বুধবার (১৪ আগস্ট) অর্থমন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানো হবে। মূল্যস্ফীতি একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন…
অর্থ পাচারকারীরা শান্তিতে থাকবে না : ড. আহসান এইচ মনসুর
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর বলেন, আগামী চার থেকে পাচ মাসের মধ্যে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকীটা দিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর বলেন, এটি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।