ব্যাংক হলিডে উপলক্ষে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে না।এ কারণে দেশের বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না।
নিয়ম অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। ১ জুলাই এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে।
মূলত শেয়ারবাজারের শেয়ার ক্রয়-বিক্রয়ের পর অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। তাই ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে।
আগামীকাল বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২৬) যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই দিন দেশের ব্যাংক গুলোতে হবে স্বাভাবিক লেনদেন
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।