অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করবে পদ্মা সেতু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত ১৪ জুলাই থেকে বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। এরই অংশ হিসেবে আগামী ৭ই আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, যেটা এখন আছে পাকিস্তানে, সেখান থেকে শ্রীলঙ্কায়। তারপর বাংলাদেশে আসবে সোনালি এই ট্রফিটি।

আকর্ষণীয় এই ট্রফিটি বাংলাদেশে তিন দিন রাখা হবে। প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং সাধারণ দর্শকদের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে। বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে কুয়েতে। ৩রা সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। সবশেষ তার গন্তব্য ভারতে।

 

আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। গতবার ২০১৯ বিশ্বকাপের আগে সংসদ ভবনে হয়েছিল এই ফটোসেশন।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকনিক লোকেশনকে প্রাধান্য দিয়ে ট্রফি নিয়ে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’

আগামী ৫ই অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শুরুটা হবে ৭ই অক্টোবর। প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ভেন্যু বরফেঘেরা শহর ধর্মশালা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।