অর্থ লিপি

৭ অক্টোবর ২০২৬ বুধবার ২২ আশ্বিন ১৪৩৩

বিরোধ নিষ্পত্তির নতুন নীতিমালা বাংলা কিউআরে’র

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ডিজিটাল লেনদেনকে আরো নিরাপদ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) লেনদেনে বিরোধ নিষ্পত্তির নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ গতকাল এসংক্রান্ত সার্কুলার জারি করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।

‘গাইডলাইনস অন ডিসপিউট রেজল্যুশন ফর বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) ট্রানজেকশনস’ অনুযায়ী, ব্যর্থ লেনদেনে গ্রাহককে আলাদা করে অভিযোগ করতে হবে না। সিস্টেমে লেনদেন ব্যর্থ নিশ্চিত হলেই স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত যাবে। তাৎক্ষণিকভাবে সম্ভব না হলে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে রিফান্ড সম্পন্ন করতে হবে।

একই ব্যাংক বা এমএফএসের গ্রাহক ও মার্চেন্টের সাধারণ বিরোধ তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আর ভিন্ন প্রতিষ্ঠানের লেনদেনের বিরোধ এনপিএসবির কেন্দ্রীয় ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সমাধান হবে।

গ্রাহক লেনদেনের ৪৫ দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন। ইস্যুকারী প্রতিষ্ঠান দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাবে।
চার্জব্যাক ও প্রয়োজনে আরবিট্রেশনসহ পুরো বিরোধ নিষ্পত্তি সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে।

এ ছাড়া কিউআর কোড পরিবর্তন, জালিয়াতি বা অননুমোদিত লেনদেনের ঘটনায় ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় অর্থ ফেরত বা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নির্দেশনা অমান্য করলে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।