অর্থ লিপি

১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার ৪ বৈশাখ ১৪৩৩

বাজার ঘুরছে চড়কির মতো, বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে !

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইদানিং শেয়ার বাজার ঘুরছে চড়কির মতো, বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষনেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে অনেকেই। এক কথায় মানুষ জন দারুন উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

মুহুর্তের মধ্যে শেয়ারের এমন উদ্ভট আচরণ  দেখে বিনিয়োগকারীগন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজার তালিকাতে।
কিছু শেয়ার সংখায় অনেক শেয়ার  নিয়ে ফ্লোর ভেঙে লেনদেন হয়ে, পরক্ষনেই আবার ফ্লোরে চলে যাচ্ছে।গত কয়েকদিনে বেশ কয়েকটি শেয়ার ফ্লোর প্রাইজ ভেঙে কোটির উপরে লেনদেন হয়ে আবার ফ্লোর প্রাইজে চলে এসেছে যার ফলে নতুন করে আবার বেশ কিছু নতুন টাকা আটকে গিয়েছে ফ্লোরে।

আজকের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়,
ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের উঠানামা মধ্য থাকলেও দিনশেষে ইতিবাচক প্রবানতার মধ্য দিয়েই আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে ৮৫৫.১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।গতকাল লেনদেন হয়েছিল ৬৪৫.৬৯ কোটি টাকার।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৩৬.৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলো ও ইতিবাচক বাচক ধারাতে শেষ হয়েছে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক ও লেনদেন ইতিতিবাচক ধারাতে শেষ হয়েছে। আজ সিএসইতে ১৪.৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।গতকাল লেনদেন হয়েছিল ১২.৩৫ কোটি টাকার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।