অর্থ লিপি

১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার ৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা, বেড়েছে মুনাফা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি  বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (BNIC) পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির ১৮১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪.৮১ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৪.১৯ টাকা। সেই হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ৩১.২৬ টাকা, যা ২০২৪ সালে ছিল ২৮.৪৫ টাকা। তবে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) গত বছরের ৬.৭১ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪.১০ টাকায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ জুন ২০২৬, মঙ্গলবার দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মে ২০২৬।

আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে,ঐ দিন কোম্পানিটির দাম বাড়া কমাতে কোন লিমিট থাকবেনা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।