অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে ‘ডাঙ্কি’র টিকিট কখন মিলবে আজ!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার নতুন সিনেমা ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হয়েছেন বলিউড বাদশা। যেটি বাংলাদেশেও মুক্তি পাবে।

বুধবার (২০শে ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন নির্মাতা ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে অনলাইনে মিলবে ‘ডাঙ্কি’ সিনেমার টিকিট।

প্রেমিকার মৃত্যুর দায় স্বীকার ‘পুষ্পা’ অভিনেতার

বাংলাদেশে ‘ডাঙ্কি’ সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
এর আগে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছিল।

Dunki | Drop 4 | Shah Rukh Khan | Rajkumar Hirani

অন্যদিকে এখন পর্যন্ত প্রথমদিনের জন্য ভারতীয় বক্স অফিসে ‘ডাঙ্কি’র অ্যাডভান্স টিকিট বুকিং থেকে আয় হয়েছে ১০.৩৯ কোটি রুপি। এছাড়া দেশজুড়ে ‘ডাঙ্কি’র মোট ১২,৭২০টি শো দেখানো হবে বলে জানা গেছে। টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি।

প্রভাসের ‘সালার’-এর নতুন ট্রেলার প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

‘ডাঙ্কি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির সাথে কাজ করলেন শাহরুখ। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।