অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

বর্ষায় পড়ুয়াদের জন্য বই যত্নের টিপস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বর্ষায় পরিবেশ হয়ে যায় স্যাঁতসেঁতে যার প্রভাব পরে ঘরে ও আসবাবপত্রে। যারা বই পড়ুয়া আছেন তদের জন্য, ঘরের সেলফে সাজিয়ে রাখা বইগুলোর দিকে এই সময় একটু বাড়তি নজর দেওয়া জরুরী। জেনে নিন বর্ষার সময় বইয়ের যত্নে কী করবেন, কী করবেন না।

 

১।বর্ষার আবহাওয়ায় ড্যাম্পের হাত থেকে বই বাঁচাতে রোদে দিন মাঝে মাঝে। এতে বইয়ে ঘুণ ধরার আশঙ্কাও কমবে।

২। বর্ষার সময় বইয়ে পোকামাকড় অথবা উই ধরার আশঙ্কা থাকে। পাতার ভাঁজে নিমপাতা কিংবা শুকনো মরিচ রেখে দিন। পোকা ধরার ঝুঁকি কমবে।

৩। বই ভালো রাখার আরেকটি উপায় হচ্ছে মলাট দিয়ে রাখা। বই সেলফে রাখার আগে ভালো করে মলাট করে নিন। এতে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বই।

৪। বইয়ের সেলফ দেয়াল ঘেঁষে না রেখে একটু জায়গা ফাঁকা রাখুন। এতে দেয়াল ড্যাম্প হয়ে গেলেও বইয়ের ক্ষতি হবে না।

৫। বইয়ের র‌্যাক ও বই পরিষ্কার করবেন দুই সপ্তাহে অন্তত একবার।

৬। খুব স্যাঁতসেঁতে ঘর বা যেখানে আলো বাতাস ঠিক মতো প্রবেশ করতে পারে না, এমন ঘরে বইয়ের সেলফ রাখবেন না।

তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।