অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

প্রান্তিক ইপিএসের অপেক্ষায় বাজারে ধীরগতি, মিশ্র সূচকে শেষ হলো লেনদেন, আগামী সপ্তাহে গতি ফেরার আশা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার ,২৯ এপ্রিল দেশের প্রধান শেয়ার বাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রান্তিক আর্থিক প্রতিবেদন (ইপিএস) ঘোষণাকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে আজ মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। দিনজুড়ে সূচকে ওঠানামা থাকলেও শেষ পর্যন্ত সামান্য ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

আজ ডিএসইএক্স (DSEX) সূচক বেড়েছে ৮.৪৭ পয়েন্ট বা ০.১৫% উঠে দাঁড়িয়েছে ৫৩১৭.৩৬ পয়েন্টে, ডিএসইএস (DSES) সূচক বেড়েছে ১.২৬ পয়েন্ট বা ০.১১% হয়ে ১০৫৫.৪৬ পয়েন্ট এবং ডিএস৩০ (DS30) সূচক বেড়েছে ৩.৮৬ পয়েন্ট বা ০.১৯% হয়ে ২০২০.২৮ পয়েন্টে অবস্থান করছে।

আজকের লেনদেন চিত্র:

আজ মোট লেনদেন: ৮৮৭৭.৭৭ কোটি টাকা, মোট শেয়ার লেনদেন: ৩০ কোটি ৭৯ লাখের বেশি এবং মোট ট্রেড হয়ে মছে ২,২১,৭০৩টি শেয়ারের।

আজ  দর বেড়েছে: ১৭৯টি কোম্পানির, দর কমেছে: ১৬৭টি কোম্পানির এবং অপরিবর্তিত: ৫১টি কোম্পানির।

বাজার বিশ্লেষণ:

আজকের বাজারে সূচক সামান্য বাড়লেও প্রকৃতপক্ষে বিনিয়োগকারীদের মধ্যে ছিল অপেক্ষার মনোভাব। প্রান্তিক ইপিএস ঘোষণার আগে অনেকেই নতুন বিনিয়োগে না গিয়ে সাইডলাইনে অবস্থান নিয়েছেন। ফলে লেনদেন ভালো থাকলেও বাজারে শক্তিশালী ট্রেন্ড তৈরি হয়নি।

বিশ্লেষকদের মতে, ইপিএস ঘোষণার ধারা শেষ হলে বাজারে অনিশ্চয়তা কমবে এবং আগামী সপ্তাহ থেকে নতুন করে গতি ফিরতে পারে। বিশেষ করে ভালো ফল প্রকাশকারী কোম্পানিগুলোতে তখন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।