অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা, মমতা, সোহিনী, স্বস্তিকাদের সাক্ষাৎ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক ও শিল্পীদের একটি প্রতিনিধি দল।

মা হারালেন আরিফিন শুভ

গতকাল বুধবার (২৪শে জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। শর্মিলা ঠাকুর ছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, চলচ্চিত্র অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং চলচ্চিত্র পরিচালক সোহিনী ঘোষ।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্টপোষক শাহরিয়ার আলম এমপি ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। ২০শে জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগের প্রধান জুরি হিসেবে ১৯শে জানুয়ারি ঢাকায় আসেন শর্মিলা ঠাকুর। স্বস্তিকা ও মমতা শংকররা এসেছেন তাদের অভিনীত ছবি নিয়ে। উৎসবের পর্দা নামবে ২৮শে জানুয়ারি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।