অর্থ লিপি

১৪ মে ২০২৬ বৃহস্পতিবার ৩১ বৈশাখ ১৪৩৩

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গুলোর ওয়েবসাইট হালনাগাদ রাখতে বিনিয়োগকারীদের দাবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আধুনিক যুগে এসেও বাংলাদেশের শেয়ার বাজারে আধুনিকতার ছোঁয়া পূর্ণতা পাচ্ছেনা। দুঃখ জনক হলেও সত্য পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েব সাইটে প্রবেশ করা যায়না সক্রিয় না থাকার কারণে।
ডিএসইর এবং সিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানি গুলোর মধ্যে অনেক গুলির ওয়েবসাইটে যে কোম্পানির তথ্য দেয়া আছে, তা অনেকদিন আপডেট করা হয়না, বিশেষ করে ফোন নাম্বার ও অফিসের ঠিকানা আপডেট থাকেনা। কোন কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার ১ ঘন্টার মধ্যে, প্রতিটি কোম্পানিকে বাধ্য করা হোক, যেন তাদের লভ্যাংশ ও ইপিএস কেন্দ্রিক ঘোষণাটি তাদের ওয়েবসাইটে সহজ ভাবে দেয়া হয়। যাতে যে কেউ ওয়েব সাইটে ডুকলেই খবর টি দেখতে পারে।

আশ্চর্য জনক হলে সত্য যৎসামান্য কোম্পানি মিটিং হবার পরে তাদের ওয়েবসাইটে লভ্যাংশ বা প্রান্তিক ইপিএসের খবর আপডেট করে। যে কারণে একটি কোম্পানি কি ঘোষণা করল তা নিজের চোখে দেখতে পারেন না বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীগন বাধ্য হয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে খবর দেখতে। সেখানে আরও সমস্যাতে পরেন বিনিয়োগকারীগন। কেননা অনেক অনলাইন পোর্টালে ভুল ভাবে খবর উপস্থাপন হবার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইট আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করে থাকেন কর্তৃপক্ষে সাধারণ বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।