অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

দাঁতের সুরক্ষায় বাজারে এলো ‘সেনসোডাইন কমপ্লিট প্রটেকশন প্লাস’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড সেনসোডাইনের নতুন ইনোভেটিভ পণ্য ‘সেনসোডাইন কমপ্লিট প্রোটেকশন প্লাস’ মাউস ওয়াশ।

সেনসোডাইন মাউথওয়াশ ওরাল কেয়ার ক্যাটাগরিতে সেনসিটিভ দাঁতের সুরক্ষায় বাংলাদেশের প্রথম ও একমাত্র মাউথওয়াশ যা একইসঙ্গে দাঁতের ক্যাভিটি এবং এনামেলের সুরক্ষা প্রদান করে, আর কুল মিন্ট ফ্লেভার দেয় দীর্ঘস্থায়ী সতেজ নিশ্বাস।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সেনসোডাইন জানিয়েছে, প্রতিদিনের ওরাল কেয়ারে মাউসওয়াশ ব্যবহারের উপকারিতা সম্পর্কে ভোক্তাদের অবগত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সেনসোডাইন। মাউথওয়াশটি দৈনিক দাঁত ব্রাশের রুটিনের পরিপূরক হিসেবে কাজ করবে যা মুখগহ্বরে আরও বেশি জায়গায় পৌঁছে নিশ্চিত করবে সামগ্রিক ওরাল হেলথ সুরক্ষা।

অ্যালকোহলবিহীন হওয়ায় সেনসোডাইন মাউথওয়াশ ব্যবহারে কোন জ্বালাপোড়ার অনুভূতি হয়না এবং দাঁতে দাগ পড়ার ঝুঁকিও কমে।

জিএসকে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এবং ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ বলেন, ‘বাংলাদেশে সেনসোডাইন মাউথওয়াশটি নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। সামগ্রিক ওরাল কেয়ারে বাংলাদেশের কনজ্যুমারদের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষায় এটি আমাদের আরেকটি মাইলফলক। ওরাল কেয়ারে দীর্ঘ অভিজ্ঞতায় আমরা বিশ্বাস করি, মাউথওয়াশটি বাংলাদেশের মানুষদের প্রতিদিনের ওরাল কেয়ার রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।’

‘সেনসোডাইন কমপ্লিট প্রোটেকশন প্লাস’ মাউথওয়াশ বর্তমানে আপনার নিকটস্থ মডেল ফার্মেসি, সুপারশপ এবং অনলাইন স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের সুবিধার জন্য মাউথওয়াশটির রয়েছে ১০০ মিলি এবং ২৫০ মিলির দুইটি প্যাক।

সেনসোডাইন সেনসিটিভ দাঁতের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে পরিচিত। টুথপেস্ট, টুথব্রাশ ও মাউথওয়াশের নতুন এবং ইনোভেটিভ পণ্য নিয়মিতভাবে বাংলাদেশে উন্মোচনের মাধ্যমে সেনসোডাইন মানুষের ওরাল হেলথ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।