শেয়ারবাজারে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (ICB) বিনিয়োগ–সুবিধা বাড়ানো হয়েছে। তুলে নেওয়া হয়েছে ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের জন্য সর্বোচ্চ ৫% বিনিয়োগের সীমা।
বিনিয়োগ–সীমা তুলে দেয়াতে এখন থেকে আইসিবি “এ“ ক্যাটাগরির কোনো কোম্পানিতেযে কোনো অংকের অর্থ বিনিয়োগ করতে পারবে। তবে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য শেয়ার ধারণএবং তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসির নোটিফিকেশন দুটি ব্যত্যয় করা যাবে না।
বাজারে টানা দরপতনের মুখে তারল্য ও বিনিয়োগ বাড়ানোর নানামুখী চেষ্টার অংশ হিসেবে আইসিবির বিনিয়োগ–সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল),২০২৫ তারিখে,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই সীমা তুলে নেয়। এদিন অনুষ্ঠিত কমিশনের ৯৫২তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির পরিচালক এবং মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে ,আইসিবির অনুরোধের প্রেক্ষিতে মঞ্জুর করা এই অব্যাহতির লক্ষ্য বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং মৌলিকভাবে সুস্থ ও প্রতিশ্রুতিশীল সিকিউরিটিজে বিনিয়োগ বৃদ্ধি করা। বিএসইসি আশা করছে যে এই পদক্ষেপ শেয়ারবাজারে তারল্য এবং বিনিয়োগকারীদের আস্থা সমর্থন করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।