ঢাকার মহাখালী বিএএফ শাহীন কলেজের সামনের সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। পরে লেজ খুলে ব্রিজ থেকে সরাতে হয় উড়োজাহাজটিকে। উড়োজাহাজটি আটকে যাওয়ায় কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে।
নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানটির গায়ে লেখা ‘বাংলাদেশ নেভি’। জানা গেছে, ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন উড়োজাহাজটি একটি ট্রাকে করে নেয়া হচ্ছিল। এর দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা ছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে যায়।
আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে সেখান থেকে উড়োজাহাজবাহী ট্রাকটি বের হওয়ার সুযোগ পায়।
তবে তার আগেই পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা। রাত সাড়ে দশটার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজটি সেখানে প্রায় আধাঘণ্টা আটকে ছিল। এসময় উৎসুক জনতা নিজেদের মোবাইল ফোনে এটির ভিডিও এবং ছবি তুলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।