শেয়ার বাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (DOMINAGE) নরসিংদীর কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে কোম্পানিটির সাভারের কারখানাটি চালু রয়েছে।
ডিএসই সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে ডমিনেজ স্টিলের বর্তমান কার্যক্রমের অবস্থা যাচাই করতে ডিএসইর একটি পরিদর্শক দল ৩ ও ৪ নভেম্বর যথাক্রমে সাভারের আশুলিয়ায় ও নরসিংদীর পলাশে অবস্থিত কারখানাগুলো পরিদর্শন করে। যেখানে আশুলিয়া ইউনিটটি সচল থাকলেও পলাশ ইউনিটটি বন্ধ পাওয়া যায়।
দেশের পুঁজিবাজারে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয় ২০২০ সালের ২ ডিসেম্বর । কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৩ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এর ৩০.২০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.৫১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.১.৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪.১০ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।