অর্থ লিপি

১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার ৩১ আশ্বিন ১৪৩৩

চীন মোংলা বন্দরে দুই টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে বাংলাদেশকে ৩৪ কোটি মার্কিন ডলার ঋণ দেবে চীন।

চীনা মুদ্রায় যার পরিমাণ ২৪০ কোটি আরএমবি প্রায়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।

সরকারকে এই ঋণ দেবে চীনের এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক। এতদ্ব উদ্দেশ্যে গত শনিবার (১০ অক্টোবর) ব্যাংকটির সঙ্গে চুক্তি করেছে সরকার।

সোমবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইআরডি জানিয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আলিয়া মেহের এবং চীন এক্সিম ব্যাংকের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন থিয়ান চুক্তিতে সই করেন।

চীনের ঋণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণের মাধ্যমে প্রয়োজনীয় আধুনিকায়ন হবে। চুক্তির আওতায় চীন সরকার এই প্রকল্পের জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধের সময় হবে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।