চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান সং শিন লেদার (বিডি) কোম্পানি বাংলাদেশে রপ্তানিমুখী চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায়(ইপিজেডে) এ কারখানা নির্মাণ করবে কোম্পানিটি।
কারখানা স্থাপনের জন্য ৬০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬৬ কোটি টাকা (প্রতি ডলার ১১০টাকা ধরে) বিনিয়োগ করবে সং শিন লেদার। এ কারখানায় ৮০ লাখ বর্গফুট প্রক্রিয়াজাতকৃত গরু ও মহিষের চামড়া উৎপাদন হবে। এখানে কর্মসংস্থান হবে ১০০ বাংলাদেশি নাগরিকের।
সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও সং শিন লেদারের মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও মো. আশরাফুল কবীর এবং নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. খুরশীদ আলম, এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।