শেয়ার বাজারকে কিছুতেই ছাড়ছেনা গুজব ও আতঙ্কের খবর। দেশে কোন কিছু হলেই এবং সারাবিশ্বে নেতিবাচক কিছু হলেই, তার প্রভাব পরে আমাদের শেয়ার বাজারে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য দেশের বা অন্য দেশের পজিটিভ নিউজে আমাদের বাজারে কোন পজিটিভ প্রভাব পরেনা।
গতকাল রাত থেকে ঢাকা শেয়ার বাজার ডট কমের ফোন নাম্বারে ফোন করে জানতে চেয়েছেন বেশ কিছু বিনিয়োগকারী, প্রায় সবার এক রকমের প্রশ্ন রাশিয়া নাকি পোলান্ড আক্রমণ করবে এই খবরে আমাদের বাজারের মূল্য পতন হবে কিনা। আবারঅন্য ২ জন ফোনে জানালেন দেশে নির্বাচন নিয়ে নাকি অনেক গেঞ্জাম হবে,অচল হয়ে যাবে ঢাকা শহর।
ফেসবুকে দেখা গিয়েছিল গতকাল একধিক লোক আগামিকাল বাজার মাইর হবে, বাজারপতন হবে ইত্যাদি ইত্যাদি লিখে ছড়িয়েছে। মোট কথা বাজারের গুজব ও আতঙ্ক যেন কমছেইনা। দিন দিন বাড়ছে গুজবের পরিমান, বেড়েই চলছে। গুজব ও আতঙ্ক ছড়িয়ে এক জাতীয়লোক পৈশাচিক আনন্দ পান।
আমাদের উচিৎ না জেনে, না বুঝে কোন স্পর্শকাতর বিষয় নিয়ে আজগুবি পোস্ট না দেয়া।পাশাপাশি কোথাও কোন নেতিবাচক খবর দেখেই সত্যতা যাচাই–বাছাই না করে কোন খবরসোসাল মিডিয়াতে ছড়িয়ে না দেয়া, এবং আতঙ্কিত না হওয়া ও আতঙ্ক না ছড়ানো।