ড. মোহাম্মাদ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ১৫০ টাকা বা তার কম দামের জুতার ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয়।
প্লাস্টিক ও রাবারের তৈরি জুতার উপর ভ্যাট অব্যাহতি সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন পাদুকা প্রস্তুতকারক সমিতি।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাবার এবং প্লাস্টিকের তৈরি জুতার মূল ক্রেতা নিম্ন আয়ের মানুষ। অন্তবর্তী সরকার ২০২৫ সালে দেড় শ টাকা বা তার কম মূল্যের চপ্পল ও পাদুকার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে।
এতে শিল্পটি হুমকির মুখে পড়ছে। ইতিমধ্যে এ খাতের পাঁচ শ কারখানার প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে।
এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের এ শিল্পের বাজার অন্য দেশের দখলে চলে যাবে। সমিতির পক্ষ থেকে সরকারের কাছে ১৫০ টাকা পর্যন্ত রিসাইকেল পাদুকায় ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানানো হয়।