অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

এমটিএফই: এবার বিদেশি অ্যাপসের ফাঁদে পরে টাকা হারালেন শিক্ষিত লোকজন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইদানীং মানুষের মধ্যে দ্রত বড়লোক হওয়া, দ্রত টাকা কামানো এবং অল্প কস্টে টাকা কামানো এই বিষয় গুলি ব্যাপক ভাবে মানুষের মনেগেঁথে গিয়েছে।

স্বপ্ন সত্যি করতে এক এক সময় এক একটি এমএলএম ব্যবসা বিদেশি অ্যাপসের ফাঁদে অনলাইনে বিনিয়োগ করে সর্বস্বান্ত হচ্ছেন হাজারো মানুষ। এই বার আবারও বাংলাদেশের অতি স্মার্ট শিক্ষিত লোকজন সর্বস্বান্ত হলেন।

বিদেশি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে কয়েক হাজার কোটি টাকা নিয়ে বন্ধ হয়েছে MTFE  নামক প্রতিষ্ঠানটি জানা যায় প্রতিষ্ঠানটি দুবাই ভিত্তিক MLM ব্যবসা করত।

MTFE তে ভারত বাংলাদেশের বিনিয়োগকারীদের বিনিয়োগ বেশী ছিল। তবে এর মধ্যে বাংলাদেশি বিনিয়োগকারীদের বেশি অংশগ্রহণ ছিল বলে জানা গিয়েছে।

গতকাল শুক্রবার ১৮ই আগস্ট ২০২৩, রাতে বিষয়টি নিশ্চিত করেন একাধিক সাইবার বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ প্রশাসন সাইবার বিশ্লেষকগন MTFE নিয়ে সতর্কতা জানিয়ে আসছিল। সতর্কতা জানানোর পরে মানুষ অতিরিক্ত লোভে পরে MTFE তে টাকা দিচ্ছিল।

গত সপ্তাহ থেকে যারা টাকা বিনিয়োগ করেছিলেন তারা আর টাকা উঠাতে পারছিলেন না। গতকাল পুরোপুরি ভাবে MTFE তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে।

MTFE অ্যাপসের মাধ্যমে ব্যবসা করা জন ভুক্তভোগী ঢাকা শেয়ার বাজার ডট কমের ফোনে ফোন করে জানতে চান তারা টাকা ফেরত পাবে কিনা। এই বিষয় নিয়ে ফেসবুকে MTFE নিয়ে বিজ্ঞাপন দেয়া জন প্রতিনিধিদের সাথে কথা বললে তারা জানান, আমরা অ্যাপসের ভালো মন্দ বিষয় বিনিয়োগকারীদের জানাতাম সব সময়, তাদের বলা হয়েছিল অ্যাপস চালু থাকলে নিয়ম অনুযায়ী মুনাফা পাবেন। অ্যাপস বন্ধ হলে তারা কোন দায়ভার নেবেন না। তাই আমাদের কোন দায়বদ্ধতা নেই।

প্রতিনিধিদের কি অবস্থা তারা কিভাবে টাকা ফেরত পাবেন তাদের কাছে জানতে চাইলে জানান, অ্যাপস চালু না হলে আমরা কিছু পাবনা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।