পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেড (APEXFOOT) আগামীকাল সোমবার (১৬ ই অক্টোবর) স্পট মার্কেটে যাচ্ছে।
কোম্পানিটি জানিয়েছে যে, আগামীকাল সোমবার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ১৭ই অক্টোবর পর্যন্ত। আগামী বুধবার (১৮ই অক্টোবর) কোম্পানিটির রেকর্ড তারিখ।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিবে, এর মধ্যে নগদ ৩৫ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ১০ শতাংশ। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২.৮৬, যা আগের বছর ১০.৬৪ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ২৭.২৩ টাকা, যা আগের বছরে ছিল ২৯.৯৪ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩৯.৬৪ টাকা, যা আগের বছরে ছিল ২২৯.৯৬ টাকা।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।