অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এআইআইবি ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে।

গত ২৫-২৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত হয় এআইআইবি বার্ষিক সভা। সেখানে এআইআইবি প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দেন। এ তথ্য জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা।

সভায় অংশ নেয় ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্প দুটির মাধ্যমে এই সহায়তা দিতে চায় এআইআইবি। সাধারণ সভার আগে প্রেসিডেন্টের সঙ্গে ইআরডি সচিবের একটি বৈঠক হয়। সেখানে ইআরডি সচিব অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও অগ্রাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বৈষম্যমুক্ত ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম বর্ণনা করেন।

সভায় এআইআইবি প্রেসিডেন্ট জানান, তার সংস্থা বাংলাদেশকে আরো বেশি উন্নয়ন সহযোগিতা দিতে উন্মুখ হয়ে আছে। বৈঠকে সংস্থাটির কাছে আগে থেকেই প্রস্তাবিত বেশ কয়েকটি প্রকল্পে অর্থায়ন সহযোগিতা চাওয়া হয়।

সভায় এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্পের আওতায় ৪০ কোটিসহ মোট ৭০ কোটি ডলারের বাজেট সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেন।

আগামী ডিসেম্বরের মধ্যেই এই দুই প্রকল্পের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।