অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

পতনের বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টায় শেয়ার বাজার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (২৭ মে) সপ্তাহের ২য় কার্যদিবস উভয় স্টক এক্সচেঞ্জ ইতিবাচকতায়  লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে, সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। এছাড়া অধিকাংশ কোম্পানিরই শেয়ার দর বেড়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়ার পাশাপাশি  আজ অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচকডিএসইএক্স৫৯.৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৩১০.৫১ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচকডিএসইএস১৩.৭০ পয়েন্ট বেড়ে ১১৬০.১৮ পয়েন্ট এবংডিএস৩০সূচক ১১.৯৩ পয়েন্ট বেড়ে ১৯০০.৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৬.১২ কোটি টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২২.৭৫ কোটি টাকা।

ডিএসই’র লেনদেনে থাকা শীর্ষ ২০

আজ ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৬ টি কোম্পানির, বিপরীতে ৮৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৭৫ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৫৩১২.৭২ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৭৫.৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৮.৩০ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৬৭.১৬ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

সিএসই’র লেনদেনে থাকা শীর্ষ ২০

আজ সিএসই তে মোট ২৩৬  টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত ছিল ২০ টি কোম্পানির।

আজ লেনদেন চলাকালীন সময়ে কয়েকটি হাউজের অফিসে গিয়ে কিছু বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেল। আজ অনেকদিন পরে বিভিন্ন খাতের শেয়ারের দাম বাড়ার কারণে বিনিয়োগকারীদের কিছুটা উজ্জিবিত দেখা গেল। বিশেষ করে গত কয়েকদিনের অস্বাভাবিক দর পতনের পরে বিভিন্ন খাতের শেয়ার আজ সোমবার  এভাবে ইতিবাচক হবে অনেকেই কল্পনাও করেননি।

বিভিন্ন খাতের শেয়ারের দাম বাড়া যা বাজারের জন্যে দারুন ইতিবাচক দিক। আগামীতে মৌল ভিত্তিক শেয়ারের যখন লেনদেন স্বাভাবিক হবে তখন বাজারের চেহারা পালটে যাবে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।