অর্থ লিপি

১০ এপ্রিল ২০২৬ শুক্রবার ২৭ চৈত্র ১৪৩২

ঈদ ছুটি শেষে মঙ্গলবার থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। ফলে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

গত শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি আজ শেষ হচ্ছে। দীর্ঘ ছুটির পর মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানেই কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

শুধু সরকারি অফিসই নয়, ব্যাংক-বিমা, শেয়ারবাজারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চালু হবে।

তবে অফিস খোলার পর খুব বেশিদিন টানা কাজ করতে হচ্ছে না চাকরিজীবীদের। কারণ, আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, আবারও টানা তিন দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন কর্মজীবীরা।

অন্যদিকে, ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে সকল পেশাজীবীরা আগামীকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন।

দীর্ঘ বিরতির পর দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আবারও গতি ফিরবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।