অর্থ লিপি

১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩ বৈশাখ ১৪৩৩

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ২০২৫ সালের জন্য ঘোষণা করল ৪২০% নগদ লভ্যাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারলিমিটেড ত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে বিনিয়োগকারীরা ৪২ টাকা করে লভ্যাংশ পাবেন। উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদনের মূল বিষয়গুলো:

শেয়ার প্রতি আয় (EPS) ২০২৫ সালে: ৪১.২১ টাকা, ২০২৪ সালে: ৩৪.৬২ টাকা।শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২০২৫ সালে ঋণাত্মক ২১.৫৪ টাকা, ২০২৪ সালে: ২৫.৬২ টাকা।শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ২০২৫ সালে: ১১৬.৩০ টাকা, ২০২৪ সালে: ১২৬.৮৩ টাকা।

আগামী ১৮ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

আজ কোম্পানিটি নো-লিমিট প্রাইজে লেনদেন করবে, অর্থাৎ শেয়ার দর আজ যেকোনো দিকে ওঠানামা করতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।