অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আর্জেন্টিনার বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ সরাসরি দেখ যাবে যে উপায়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্লাব ফুটবল শেষে শুরু হয়েছে ফিফা উইন্ডো। এ সময় আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত জাতীয় দলগুলো। তারই অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন এশিয়া সফরে। এশিয়ার দেশ চীনে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। একটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আরেকটি ইন্দোনেশিয়া।

আজ বৃহস্পতিবার (১৫ই জুন) বাংলাদেশ সময় বিকেল ৬টায় বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১৯শে জুন ইন্দোনেশিয়ায় মুখোমুখিও হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচটি বাংলাদেশ কিংবা ভারতের কোনো স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে না। অস্ট্রেলিয়ার টিভি  চ্যানেল 10, এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও  10 প্লেতে সরাসরি দেখা যাবে। তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে।

আর্জেন্টিনা এখন পর্যন্ত আটবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যেখানে ছয় জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। ড্র হয়েছে এক ম্যাচ।

সবশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে দুর্দান্ত খেলা উপহার দেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লিওনেল মেসি। একেবারে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক সেভ করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এটি গোল হলে হয়তবা ম্যাচের রেজাল্টে পরিবর্তন আসতে পারতো।

যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টারে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। ১৮ ডিসেম্বর ২০২২ লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে।

আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড :

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি , অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।