অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

আজ ১ লা জুলাই শেয়ারবাজারের লেনদেন বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। এই উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে সারাদেশে। একইসঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।

তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কাজের জন্য।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়।

এ কারণে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্যান্য সব ধরনের লেনদেন।

বাংলাদেশ ব্যাংক এবং বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকলেও সেগুলোতে কেবল অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। গ্রাহকসেবা এই দিন বন্ধ থাকবে।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারও এদিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারেও লেনদেন সম্ভব হয় না।

উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বরও একইভাবে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ব্যাংক হলিডে পালিত হয়। তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় ব্যাংক ও শেয়ারবাজারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।