আজ সোমবার (১৭ ই মার্চ) সিরাজুল ইসলাম দুলালের ৫ম মৃত্যুবার্ষিকী।
সিরাজুল ইসলাম দুলাল রাজাপুর নিবাসী আবদুল মান্নান ডিলারের সেজ সন্তান ও বরিশাল বাস মালিক সমিতির প্রেসিডেন্ট (স্বাধীনতা পূর্ব) মোহাম্মাদ আলী হোসেন তালুকদারের জামাতা।
তিনি ঢাকা শেয়ার বাজার ডটকম অনলাইন পোর্টাল সম্পাদকের ভগ্নিপতি।
তিনি ২০২০ সালের ১৭ই মার্চ রাত ৮ টায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাজাপুরে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ব্যক্তি জীবনে তিনি একজন সৎ ও নিবেদিত প্রান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মত সৎ ও ত্যাগী রাজনীতিবিদ সময়ের প্রয়োজন সব যুগ ধরে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।