তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২ টায় মুখমুখি হবে আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ ২-০ হেরে সিরিজ হারিয়েছে।
শুধু সিরিজ হারই নয়, আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার আশঙ্কা নিয়েই আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। অথচ সিরিজ শুরুর আগে তামিমরা আফগানদের ধবলধোলাই করতে পারবেন কি না, সেই প্রশ্নই বেশি হয়েছে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ধবলধোলাই হয়েই যায়, তবে ফিরে আসবে ৯ বছরের পুরোনো স্মৃতি। ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ ধবলধোলাই হয়েছে ৯ বছর আগে।

ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ ধবলধোলাই হয়েছে ২০১৪ সালে। তিন ম্যাচের সিরিজটা জিতেছিলেন শ্রীলঙ্কানরা। ২০১১ সালের পর গত এক যুগে ঘরের মাঠে বাংলাদেশ ওই একবারই ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়েছে।
তার আগের এক যুগে ঘরের মাঠে বাংলাদেশ ধবল ধোলাই হয়েছে ১১ বার। ঘরে-বাইরে মিলিয়ে বাংলাদেশ ওয়ানডেতে ধবলধোলাই হয়েছে ৩১ বার। ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশি ধবলধোলাই হয়েছে শুধু জিম্বাবুয়ে—৪১ বার।
চলমান সিরিজের আগে দেশের মাটিতে ৪৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে ২৫টিতেই। এর ১৪টি জয়ই শেষ ১৬ সিরিজে।
ঘরের মাঠে ধবল ধোলাইয়ের অনুভূতি ভুলতে বসলেও গত ৯ বছরে দেশের বাইরে ধবলধোলাইয়ের লজ্জা বেশ কয়েকবারই পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সালের পর প্রতিপক্ষের মাঠে ১২টি ওয়ানডে সিরিজ খেলে পাঁচবার ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।