অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে ডেনিম প্রদর্শনী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী সোমবার, ৪ নভেম্বর  বাংলাদেশ  ডেনিম এক্সপোর ১৭তম আসর বসছে । বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের আয়োজনে ঢাকার পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হবে ।

ডেনিম এক্সপোর এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির ৪৪টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। তাদের মধ্যে আছে ডেনিম কাপড় উৎপাদনকারী মিল, ডেনিম ও নন-ডেনিম পোশাক প্রস্তুতকারক, ওয়াশিং লন্ড্রি, সরঞ্জাম, রাসায়নিক ও যন্ত্রপাতি উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠেয় এবারের ডেনিম এক্সপোতে পরিবেশবান্ধব চর্চা, দায়িত্বশীল ফ্যাশন ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি পোশাক খাত নিয়ে একাধিক সেমিনার হবে। এতে সরকারের কর্তাব্যক্তিরা ছাড়াও উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও বিদেশি ক্রেতা প্রতিনিধিরা অংশ নেবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।