আগামীকাল শুক্রবার (২ আগস্ট) তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরী স্থানান্তর কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না।
আজ বৃহস্পতিবার(১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, আগামীকাল শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধমন্দির, সবুজবাগ-সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখপ্রকাশ করেছে।