দেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদ থেকে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) হোয়াটসঅ্যাপে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তাকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। তবে মেয়াদ পূর্ণ করার আগেই তাকে নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যানের পদ ছাড়তে হল।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদত্যাগ করছেন, তার ধারাবাহিকতায় এবার আইডিআরএর চেয়ারম্যান পদত্যাগ করলেন।
উল্লেখ্য জয়নুল বারীর আগে আইডিআরএ’র চেয়ারম্যান ছিলেন ড. এম মোশাররফ হোসেন।