পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ২১ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
আইপিও করতে বিও একাউন্টে সর্বনিন্ম বিনিয়োগ থাকতে হবে ৫০ হাজার টাকার সমপরিমান ম্যাচিউরড শেয়ার ১৩ ডিসেম্বর তারিখে।
যাদের বিও একাউন্টে ৫০ হাজার টাকার শেয়ার নেই তাদের আইপিও করতে ১১ ডিসেম্বরের মধ্যে শেয়ার কিনতে হবে।
উল্লেখ্য সিকদার ইন্সুরেন্স শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লক্ষ শেয়ারইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা ।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮.৭৩ টাকা।
কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।