বিশ্বব্যাপী বাংলা গানকে সমৃদ্ধ করে চলা সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। ১৯৫৪ সালের আজকের দিনে (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলা গানের জীবন্ত এই কিংবদন্তি।
সাবিনা ইয়াসমিন গান শিখতে একটানা ১৩ বছর তালিম নিয়েছেন ওস্তাদ পি সি গোমেজের কাছে। মাত্র সাত বছর বয়সে অংশ নিয়েছেন স্টেজ প্রোগ্রামে। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ এবং ‘মধুর জোছনা দীপালি’ গানটির মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সাবিনা ইয়াসমিন। তবে ‘নতুন সুর’ সিনেমায় প্রথম গান করেন তিনি শিশুশিল্পী হিসেবে।
সাবিনা ইয়াসমিনের গান (তুমি আমার কত চেনা সে কি জানোনা) দেখতে এখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমিন ‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’, ‘সুন্দর সুবর্ণ’ এমন অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন। সেরা নারী প্লেব্যাক শিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। চলচ্চিত্রের জন্য দেড় হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে তাঁর এবং এ পর্যন্ত তাঁর ১২ হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।
সাবিনা ইয়াসমিন সংগীতে অবদানের জন্য পুরষ্কৃত হয়েছেন অনেক বার। যেমন – ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ১৪টি, বাচসাস পুরস্কার মোট ৬টি, বিএফজেএ পুরস্কার মোট ১৯৯১ সালে। উত্তম কুমার পুরস্কার ১৯৯১ সালে, এইচ এম ভি ডাবল প্লাটিনাম ডিস্ক, বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সংগীতে ‘ডক্টরেট’ ডিগ্রি লাভ করেছেন ১৯৮৪ সালে, ১৯৭৪ ও ১৯৭৫ সালে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, ১৯৭৫ সালে চলচ্চিত্র পূবাণী চলচ্চিত্র পুরস্কার, ১৯৯০ সালে শেরে বাংলা স্মৃতি পদক, ১৯৯২ সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার,১৯৯২ সালে জিয়া স্মৃতি পদক এবং নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে পান ‘বেস্ট সিঙ্গার’ পুরস্কার। ২০১৭ সালে দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান উৎসবের আজীবন সম্মাননা পান।
তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্বামী আনিসুর রহমান এবং দ্বিতীয় জন বাংলাদেশী নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পক আমির হোসেন বাবু। তাদের দুজনের সাথে তার বিবাহবিচ্ছেদ ঘটে।
তার বর্তমান স্বামী সঙ্গীতশিল্পী ও সুরকার কবীর সুমন। তার দুই সন্তান – কন্যা ফাইরুজ ইয়াসমিন এবং পুত্র শ্রাবণ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।