অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

সহজ প্রতিপক্ষ হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটা বেশ কঠিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সহজ প্রতিপক্ষ হলেও ইংল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটা বেশ কঠিন হবে বাংলাদেশের। চেমসফোর্ডের উইকেট ভোগাতে পারে টাইগারদের, এমনটাই জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এদিকে ক্রিকেটাররা ফর্মে থাকায় এই সিরিজে ভালো কিছুর আশা করছেন বিসিবি পরিচালক আকরাম খান।
আয়ারল্যান্ড সিরিজে ভালো প্রস্ততি নেয়ার জন্য অনেক আগেই ইংল্যান্ডে গিয়েছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় প্রস্তুতি কিছুটা কমই হয়েছে হাথুরুসিংহের শিষ্যদের।

ইংল্যান্ডের মাটিতে ৪ বছর ধরে খেলা হয় না বাংলাদেশের। সবশেষ ২০১৯ বিশ্বকাপ খেলেছিল টাইগাররা। তাই প্রস্তুতি ম্যাচটা খেলতে পারলে দলের জন্য ভালো হতো বলে মনে করেন আকরাম খান। তবে ক্রিকেটাররা ফর্মে থাকায় সিরিজে ভালো কিছুর প্রত্যাশা করছেন তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘যেহেতু বৃষ্টি হয়েছে তাই আমাদের কিছুই করার নেই। তবে আমরা খেলার মধ্যেই রয়েছি। বিপিএল থেকে ঢাকা প্রিমিয়ার লিগ। সবাই খেলার মধ্যে রয়েছে। সুতরাং তেমন কোনো সমস্যা হবে না। তবে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে আমাদের জন্য সুযোগ বেশি তৈরি হতো।’

ইংল্যান্ডের বর্তমান কন্ডিশনে ঠাণ্ডার সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যার ফলে পরিবর্তন হতে পারে উইকেটের চরিত্র। নির্বাচক হাবিবুল বাশারের মতে, আইরিশদের হারাতে হলে নিতে হবে উইকেটের চ্যালেঞ্জও। দায়িত্ব নিতে হবে পেসারদের।

নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। যদি জুন-জুলাইয়ে খেলা হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ওই সময়ে উইকেট শুকনো থাকে। কিন্তু এখন উইকেটের ধরন ভিন্ন। আমাদের জন্য আয়ারল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ হবে কন্ডিশন।’

কিছুদিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ জিতে ছিল বাংলাদেশ। এবার ইংল্যান্ডের কন্ডিশনে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয় পাওয়াই লক্ষ্য টাইগারদের।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।